Wednesday, March 25, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৬ বাঙালি, আহত কমপক্ষে ২০

Date:

Share post:

ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ভাইজ্যাক যাওয়ার পথে ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। ঘটনায় প্রাণ হারান ৬ জন বাঙালি।আহত কমপক্ষে ২০।  তাঁদের উদ্ধার করে গঞ্জামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


আরও পড়ুন:ফের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর তলব



পুলিশ সূত্রের খবর, গত ২৩ মে হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে ভাইজ্যাকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পর্যটক বোঝাই একটি বাস। মোট ৬০ জন বাসটিতে ছিলেন। মঙ্গলবার গভীর রাতে দারিংবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তবে কোনওরকমে চালক বাসটিকে সমতলে নামিয়ে আনেন। কিন্তু তাতেও দুর্ঘটনার হাত থেকে বাঁচানো যায়নি বাসটিকে।ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় অর্থাৎ সমতলে পৌঁছতে বাসটি খাদে পড়ে যায়।




দুর্ঘটনার খবর পেতেই প্রাথমিক ভাবে উদ্ধার কাজে নামেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এবং দমকলও এসে পৌঁছয়। বুধবার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। ঘটনাস্থলে মারা যান ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাঞ্জানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের ৫ জনের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। তাঁদের নাম মৌসুমি দেঁড়ে, রিমা দেড়ে, সুপ্রিয়া দেঁড়ে, সঞ্জীব পাত্র, বর্ণালী মান্নার।নিহতদের মধ্যে ১ জন হুগলির বাসিন্দা।

Related articles

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...