বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি (Bird Flu Outbreak)। সরকারি পোলট্রি ফার্মে প্রায় ৪,৭৪৪টি মুরগির অস্বাভাবিক মৃত্যুতে নমুনা পরীক্ষায় ধরা পড়েছে বার্ড ফ্লু-র সংক্রমণ। ঘটনার পরই প্রশাসন ও একাধিক দফতর জরুরি তৎপরতা শুরু করেছে। কোনির সরকারি পোলট্রি ফার্মে (Poultry Farm Infection) মোট ৫,০৩৭টি মুরগি ছিল। কিন্তু আচমকা গত ১৯ থেকে ২৪ মার্চের মধ্যে মৃত্যু শুরু হয়। বিষয়টি নজরে আসতেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় ভোপাল ও পুনের ল্যাবরেটরিতে। মঙ্গলবার গভীর রাতে রিপোর্ট আসলে জানা যায়, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার (Avian Influenza India) জেরে মারা যাচ্ছে মুরগি।
Sponsored

পশুপালন দফতরের যুগ্ম অধিকর্তা ড. জি. এস. তানওয়ার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২২,৮০৮টি বাচ্চা মুরগি-সহ অন্যান্য পাখিকে মাটি চাপা দেওয়া হয়েছে। পাশাপাশি ৮০ কুইন্টাল খাদ্য ও প্লাস্টিক সামগ্রীও নষ্ট করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে ধাতব সরঞ্জামও জীবাণুমুক্ত করা হচ্ছে। ফার্মের সমস্ত কর্মীর নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এখন পর্যন্ত কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি বলে প্রশাসনের দাবি। আরও পড়ুন: একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী
সংক্রমণ রুখতে ফার্মকে কেন্দ্র করে ১ কিলোমিটার এলাকাকে ‘ইনফেক্টেড জোন’ এবং ১০ কিলোমিটার এলাকাকে ‘সার্ভেল্যান্স জোন’ বলে ঘোষণা করা হয়েছে। এই এলাকায় বাকি সমস্ত মুরগি, ডিম ও খাদ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করা হয়েছে। পোলট্রি, ডিম ও অন্যান্য সামগ্রী পরিবহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
