Monday, April 6, 2026

শিশুকন্যার নাম বদল! স্ত্রীকে ডিভোর্স দিতে চান মেয়ের বাবা

Date:

Share post:

নাম বিভ্রাট বিভিন্ন ধরনের হয়। কোথাও সরকারি লথিতে নাম পরিবর্তন, তো কখনও ব্যাঙ্কের খাতায়। অনেক সময় সেই ঝামেলা গড়ায় আদালতেও। তবে, মেয়ের নাম বদলে দেওয়া স্ত্রীকে ডিভোর্স করতে আদালতে যেতে চাওয়ার ঘটনা বিরল। ছেলে হলে নাম রাখবেন মা, মেয়ে হলে বাবা- আগেই এই চুক্তি হয় স্বামী-স্ত্রীর। সেই মতো স্বামী নাম রাখলেও তাঁর দেওয়া নামটি না জানিয়েই বদলে ফেলেছেন মেয়ের মা। আর সে কাজে মদত যুগিয়েছেন একরত্তির দিদিমা।

নামকরণ অশান্তি থেকে মুক্তি পেতে শেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তি। তাঁর সিদ্ধান্ত ঠিক কি না জানতে স্যোশাল মিডিয়ার বন্ধুদের দ্বারস্থ হন তিনি। লিখেছেন, সন্তানের জন্মের আগে ঠিক হয়েছিল ছেলে হলে তার নাম রাখবেন স্ত্রী। মেয়ে হলে তিনি। ছেলের নাম ঠিক করে সেই নাম লেখা জামাকাপড় তৈরি করেন আত্মীয়রা। কিন্তু মেয়ে হওয়ায় নামকরণ নিয়ে উৎসাহ দেখাননি কেউ। শেষে তিনিই মেয়ের নাম রাখেন। কিন্তু এক বছর পরে তিনি জানতে পারেন তাঁর দেওয়া নাম বদলে দেওয়া হয়েছে। তাঁকে না জানিয়ে কন্যার নাম বদলে ফেলার জন্য স্ত্রী এবং শ্বাশুড়িকেই দায়ী করেছেন। মেয়েটির মায়ের দাবি, তাঁর পছন্দের তোয়াক্কা না করেই মেয়ের নাম রাখা হয়েছে। তাঁকে সন্তানের নামকরণের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ মহিলার। তবে, তাঁকে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন নেট মাধ্যমের বন্ধুরা।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...