Saturday, April 4, 2026

ওড়িশার বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, মৃতদের দ্রুত ময়নাতদন্তের নির্দেশ

Date:

Share post:

ওড়িশায় বাস দুর্ঘটনায় নিহত ৬ বাঙালি পর্যটকের প্রতি শোকজ্ঞাপন করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিহতদের দ্রুত ময়নাতদন্তের জন্য তড়িঘড়ি রাজ্য সরকারকে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের প্রিন্সিপাল সেক্রেটারি,  উদয়নারায়ণপুরের বিধায়ককে ওড়িশায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বুধবার ট্যুইট করে একথা বলেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন:একই সপ্তাহে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা


মঙ্গলবার ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ বাঙালির। জখম হয়েছেন বহু। পর্যটকদের নিয়ে ওড়িশার দারিংবাড়ি থেকে ভাইজ্যাকের দিকে যাচ্ছিল ওই বাস। মৃতদের নাম সুপ্রিয়া দেনরে, সঞ্জিত পাত্র, রিমা ডেঁরে, মৌসুমি ডেঁরে, বর্নালী মান্না। পর্যটকদের দলটির সঙ্গে থাকা রাঁধুনীরও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।মৃতদের মধ্যে ৫ জন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। বাকি একজন হুগলির বাসিন্দা।




ওড়িশার গঞ্জাম জেলার সীমান্তে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে নামেন। পরে সেখানে পৌঁছয় পুলিশ ও দমকল। বুধবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে খবর। বাসের মধ্যে আর কেউ আটকে রয়েছেন কি না তাও খুঁজে দেখছে পুলিশ ও দমকল।এদিকে মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহতদের আত্মীয়রা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...