Saturday, April 11, 2026

কংগ্রেসের হাত ছেড়ে সমাজবাদী পার্টিতে কপিল সিব্বল, বড় ধাক্কা হাত শিবিরে

Date:

Share post:

ফের কংগ্রেসে(Congress) বড়সড় ধাক্কা। দেশজুড়ে পার্টির গ্রহণযোগ্যতা ফেরানোর চেষ্টায় সোনিয়া গান্ধী(Sonia Gandhi) যখন “ভারত জোড়া যাত্রা” শুরুর পরিকল্পনা নিয়েছেন, ঠিক তখনই কংগ্রেসের (Congress)হাত ছাড়লেন বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল(Kapil Sibbal)। এবার হাত শিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে যাচ্ছেন কপিল সিব্বল। লখনউয়ে অখিলেশ যাদবের(Akhilesh Yadav) হাত ধরে সমাজবাদী পার্টিতে(samajbadi party) যোগ দেবেন কপিল।

উল্লেখ্য, কেন্দ্রের UPA-1 ও 2 আমলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন কপিল সিব্বল। কংগ্রেসের জাতীয় স্তরের নেতা ও মুখপাত্র ছিলেন বিশিষ্ট এই আইনজীবি। লোকসভা ভোটের মাত্র দু’বছর আগে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধী (Rahul Gandhi) যখন সংগঠনের খোলনলচে পাল্টে নতুন ভাবে দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কপিল সিব্বলের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিকের দলত্যাগ কংগ্রেস শিবিরের জন্য বড়সড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।



Related articles

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...