Saturday, June 27, 2026

Online offer: ২৬ হাজার টাকার প্লাস্টিক বালতি, মগের দাম ৫ হাজার!

Date:

Share post:

আচ্ছা অনলাইনে কেনাকাটা (Online shopping)করেন? বালতি, মগ এসবের জন্য নেট সার্চ করেন বুঝি। একটা ভালো মানের প্লাস্টিকের বালতির (Plastic bucket)দাম সর্বোচ্চ কত টাকা হতে পারে ? খুব বেশি হলে ৫০০ টাকা , কিন্তু অনলাইনে প্লাস্টিকের বালতির দাম ২৬ হাজার টাকা। তাও আবার ২৮ শতাংশ ছাড় দেওয়ার পরে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে সর্বত্র। এত দাম দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। এ যে অসম্ভব ! একটা প্লাস্টিকের বালতির দাম যে ২৬ হাজার টাকা হতে পারে এ তো কস্মিনকালেও কেউ ভাবেন নি। শুধু কি তাই, মগের দাম ৫০০০ টাকা! এক নামী অনলাইন বিক্রেতা সংস্থায় একটি প্লাস্টিকের বালতি বিকোচ্ছে ২৫,৯৯৯ টাকায়। আসল দাম নাকি ৩৫,৯০০ টাকা। ২৮ শতাংশ ছাড় দিয়ে এই দামে নেমেছে। দাম-সহ সেই বালতির ছবির স্ক্রিনশট মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে। অন্য আরেকটি সংস্থা আবার দুটি মগের দাম রেখেছে ১০০০০ টাকা।অনলাইন সংস্থাটি বালতির যে বিজ্ঞাপন দিয়েছে সেখানে লেখা রয়েছে, ‘প্লাস্টিক বাকেট ফর হোম অ্যান্ড বাথরুম সেট অব ১’। প্রায় ১,২২৪ টাকা করে মাসিক কিস্তির সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞাপনে (Advertisement)।


বাস্তবে কি এত দাম হতে পারে, নাকি প্রযুক্তিগত কোন ভুল, তা নিয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি। তবে এই অফার নিয়ে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়।



Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...