Tuesday, April 7, 2026

স্কুল জুড়ে ‘সরি’, সিঁড়ি থেকে রাস্তা লাল কালিতে লেখা একটাই

Date:

Share post:

গোটা স্কুল চত্বরে কেন একটাই শব্দ বারবার লেখা? কারা করল এমন কাণ্ড? কর্নাটকের এক বেসরকারি স্কুল খবরের শিরোনামে।রাস্তার উপরে একটি স্কুল। তার চারপাশে লালকালি দিয়ে লেখা হয়েছে ‘সরি’ (SORRY)। স্কুলের সিঁড়ি, দেওয়াল, রাস্তা কোথাও বাকি নেই। সব জায়গায় একটাই শব্দ ‘সরি’ (SORRY)। ঘটনাস্থল কর্নাটকের বেঙ্গালুরুর সুনকাডাকাট্টের (Sunkadakatte) এক বেসরকারি স্কুল।

স্কুলের সামনে এমন ঘটনা ঘটায় বিস্মিত শহরবাসী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ঘটনা। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিকভাবে পুলিশ জানার চেষ্টা করছে এই ঘটনা কারা ঘটাল।পুলিশ সূত্রে খবর, এমন কাজ করা কর্নাটকের আইনে অপরাধ।তাই দোষীদের খুঁজে বের করে আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। কিন্তু সিসিটিভি ফুটেজে (CCTV Footage) কী আছে? পুলিশ জানিয়েছে ফুটেজে মোটরবাইকে চেপে দুইজন ব্যক্তিকে স্কুলে আসতে দেখা গেছে। এবং তাঁরাই এই কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু ঠিক কী উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে তা এখনও পুলিশের কাছে ধোঁয়াশা।



Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...