Monday, April 6, 2026

দায়িত্ব থেকে সরালেও সরতে নারাজ দিলীপ, “আপনি বাংলাতেই থাকুন কটাক্ষ” কুণালের

Date:

Share post:

বাংলা নিয়ে যতই সরব হোন না কেন, বাংলার দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যান্য রাজ্যে সংগঠন দেখভালের দায়িত্ব পাওয়া দিলীপ ঘোষও (Dilip Ghosh) জানেন রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি। গত কয়েকদিন দিল্লিতে পড়ে থেকে রাজ্য বিজেপির ‘ট্রেনি সভাপতি’ সুকান্ত মজুমদার(Sukanta Majumder) ও ‘লোডশেডিং বিধায়কে’র বিরুদ্ধে ক্রমাগত বলেও লাভ হয়নি উল্টে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কলকাঠি নেড়ে বাংলা থেকে তাকেই প্রায় বিতাড়িত করেছেন এরা। তাতেও অবশ্য মুখ বন্ধ হচ্ছে না দিলীপ ঘোষের। বৃহস্পতিবারও তিনি বলে চলেছেন, আমি বাংলার সব জায়গায় যাব, কে আমাকে আটকাবে? এই ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে পায়ের তলার মাটি সরে গিয়েছে।

গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কয়েকদিন আগেই দিলীপ ঘোষ বাংলার বিজেপির জন্য একজন অভিভাবক ঠিক করে দিতে বলেছিলেন, “দেখা গেল তার দল তাঁকেই বাংলা থেকেই সরিয়ে দিল। এবার তিনি ভাবুন তার দল তাঁকে সম্মান করছে না নাকি অসম্মান করছে। বোঝাই যাচ্ছে বিজেপি (BJP) এখন দলবদলু, ধান্দাবাজ, তৎকাল বিজেপিতে ভরে গিয়েছে।“ কুণাল ঘোষের (Kunal Ghosh) আরও সংযোজন, “দিলীপ ঘোষ আপনি বিদ্রোহ করুন। দলকে বলুন আপনি বাইরে যাবেন না। আপনি তো রোজ সকালে হাঁটতে বেরিয়ে বাংলারই সমালোচনা করেন। আমরা বলছি তবুও আপনি বাংলাতেই থাকুন। লড়াই করুন। আপনার সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে কিন্তু আপনি বাংলা ছেড়ে যাবেন না।“



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...