Monday, April 6, 2026

হায়দ্রাবাদে পা রেখে কে চন্দ্রশেখর রাও-কে তোপ মোদির

Date:

Share post:

হায়দ্রাবাদ(Hyderabad) সফরে গিয়ে বৃহস্পতিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-কে(K C Rao) একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(NarendraModi)। তেলেঙ্গানার(Telengana) মুখ্যমন্ত্রীকে কুসংস্কারাচ্ছন্ন বলে তোপ দাগলেন। পাশাপাশি তার উদাহরণ টেনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসাও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।

বৃহস্পতিবার ইন্ডিয়ান স্কুল অব বিজনেস-এর ২০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে হায়দ্রাবাদ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কুসংস্কারাচ্ছন্ন বলে তোপ দেগে মোদি বলেন, কুসংস্কারাচ্ছন্ন মানুষ রাজ্যের উন্নয়নের জন্য কখনই কাজ করতে পারে না। পাশাপাশি তিনি বলেন, তিনি ও তাঁর দলের সদস্যরা বিজ্ঞান ও প্রযুক্তিতেই বিশ্বাস করেন। কথা প্রসঙ্গে তিনি টেনে আসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। মোদি বলেন, আদিত্যনাথ একজন সাধু। কিন্তু তারপরেও তিনি আস্থা রাখেন বিজ্ঞানে। তিনি মোটেও কুসস্কারাচ্ছন্ন নন। আর আদিত্যনাথের এই মনোভাবের জন্য তিনি তাঁকে সর্বদা শুভেচ্ছা জানান বলেও জানিয়েছেন। এরপর মোদি বলেন, তিনি তেলাঙ্গনার মানুষকে অন্ধ-কুসংস্কারের হাতে থেকে বাঁচাতে চান।

উল্লেখ্য, তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কেসিআরএর ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ ও ভাল বাস্তুর জন্য বাসস্থান পরিবর্তন করার খবর সামনে এসেছিল। জানা যায়, কেসিআর বাস্তু মেনে একটি ৫০ কোটি টাকার নতুন বাড়িতে চলে গেছেন। তাঁর অফিসও বাস্তু মেনে সাজান হয়েছিল। অফিস ও বাড়ি পরির্তনের আগে কেসিআর আয়ুথা মহাচণ্ডীর যজ্ঞও করেছিলেন বলে শোনা যায়। সেই অনুষ্ঠানে প্রায় ৭ কোটি টাকা প্রায় ৫০ হাজার মানুষকে খাইয়েছিলেন। প্রায় ১৫০ জন বার্বুচি রান্নার কাজে যোগ দিয়েছিলেন।




Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...