Saturday, April 4, 2026

‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’-এর লেখিকা দোষী সাব্যস্ত স্বামী হত্যার দায়ে

Date:

Share post:

‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’(How to Murder Your Husband)-এর লেখিকা ন্যান্সি ক্র্য়াম্পটন ব্রফি (Nancy Crampton Brophy)এবার নিজের স্বামী হত্যার(Murder)দায়ে দোষী সাব্যস্ত(Found Guilty)হলেন।

ন্যান্সির স্বামী ড্যানিয়েল (Daniel Brophy)পেশায় একজন শেফ ছিলেন। ২০১৮ সালের ২ জুন ওরেগেন কালিনারি ইনস্টিটিউটের রান্নাঘর থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।ড্যানিয়েলের পিঠ লক্ষ্য করে গুলি করা হয়। সেই গুলিতে তাঁর হৃদযন্ত্র ভেদ করে এফোঁড় ওফোঁড় হয়ে যায়।পুলিশ জানিয়েছেন একটি অনলাইন বিপণি থেকে বন্দুক কিনেছিলেন। সেই বন্দুক দিয়েই স্বামীকে খুন করেন তিনি।তদন্তকারীরা জানিয়েছেন ন্যান্সির বইটি পড়ে তাঁদের মনে সন্দেহ হয়। কারণ তাঁর লেখা বইয়ে স্বামী খুনের যে ঘটনাটি রয়েছে তাঁর স্বামীর খুন ঠিক সেইভাবেই হয়েছে।

যদিও ন্যান্সি নিজে এই কথা স্বীকার করতে চাইছিলেন না। ন্যান্সি যখনই এই বিষয়ে আদালতে বলতে উঠছিলেন তখনই যেন তিনি কোনও ঘোরের মধ্যে রয়েছেন, এমন একটা ভাবের মধ্যে ছিলেন। বারবার বলেছেন, তিনি মনে করতে পারছেন না স্বামীকে গুলি করার ঘটনা। অথচ যে বন্দুক থেকে গুলি করা হয়েছিল সেটি বহু দিন ধরে ছিল নিখোঁজ ছিল। তদন্ত চলছিল এবার আবার লেখিকা ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফি ফের সংবাদের শিরোনামে। কারণ নিজের স্বামীর হত্যাকারী সাব্যস্ত হয়েছেন ব্রফি। বলা হচ্ছে ঠাণ্ডা মাথায় ন্যান্সি নিজের স্বামীকে হত্যা করেছেন। জানা গেছে আদালতে প্রমাণিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সাজা ঘোষণা করা হবে।

৬২ বছর বয়সী শেফ ড্যানিয়েল ব্রফির(Daniel Brophy)মৃত্যুতে প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ৭১ বছর বয়সী স্ত্রী লেখিকা ন্যান্সি ক্র্য়াম্পটন ব্রফি। যেদিন ড্যানিয়েলের মৃত্যু হয়, সেদিন সেখানের বহু তথ্য প্রমাণ তাঁর স্ত্রীর বিরুদ্ধেই যাচ্ছিল কিন্তু প্রমাণ মিলছি না সেই অর্থে। এই নিয়েই গত ৪ বছর ধরে চলেছে আইনি লড়াই। তবে গত কয়েকদি্নে ধীরে ধীরে তথ্য প্রমাণ উঠে আসতে থাকে।



Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...