Wednesday, June 24, 2026

শুধু অঙ্কিতা নন, পরেশের ২৫ জন আত্মীয় সরকারি চাকুরে! ভাইরাল স্যোশাল মিডিয়ায়

Date:

Share post:

এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। প্রভাব খাটিয়ে শুরু মেয়েকে নয়, পরিবারের ২৫ জন সদস্যকে নাকি সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। বিস্ফোরক অভিযোগ উঠল শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। এই নিয়ে রীতিমত ভাইরাল স্যোশাল মিডিয়া (Social Media)। তবে, এই দুর্নীতি এই আমল নয়, শুরু হয়েছে বিগত বাম-আমল থেকেই। তখন তিনি ছিলেন বাম শিবিরে। তালিকায় নাম এগিয়ে এনে মেয়ের চাকরি করিয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছেন পরেশ অধিকারী। বিষয়টি নিয়ে CBI-এর জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে।


বাম আমলও নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন পরেশ- অমনটাই অভিযোগ। সেই সময় না কি নিকটাত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছিলেন তৎকালীন ফরোয়ার্ড ব্লক নেতা।
এক নজরে দেখে নেওয়া যাক কোচবিহারের অধিকারী পরিবারে কারা সরকারি চাকরি করছেন-

পরেশের স্ত্রী- সরকারি চাকরিজীবী
মেয়ে- শিক্ষিকা (বর্তমানে বরখাস্ত)
ছেলে- সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক
দুই বোন- আইসিডিএস সুপারভাইজার
বউদি- খাদ্য দফতরে কর্মরত
ভাইঝি- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা
এক ভাইপো- কলেজের ক্লার্ক
আরও তিন ভাইপো- খাদ্য দফতরের কর্মী
এক ভাগ্নে- খাদ্য দফতরের কর্মী
আরেক ভাগ্নে- স্কুলের ক্লার্ক
ভাগ্নি- খাদ্য দফতর কর্মী
এক শ্যালকের স্ত্রী- স্বাস্থ্য দফতর কর্মী
আরেক শ্যালক-প্রাথমিক বিদ্যালয়
শ্যালকের ছেলে- প্রাথমিক বিদ্যালয়
শ্যালকের ছেলের স্ত্রী- প্রাথমিক বিদ্যালয়
আরেক শ্যালক-বিডিও অফিসে কর্মী
শ্যালিকা- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
মামাতো ভাই-কৃষি দফতর কর্মী
পিসতুতো ভাই- প্রাথমিক শিক্ষক
পিসতুতো ভাইয়ের দুই মেয়ে- স্কুল শিক্ষিকা
কয়েক জন নাতি- খাদ্য দফতর

এবার এদের চাকরি আতসকাচের তলায় আনা হবে কি না সেটাই দেখার।



Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...