Wednesday, June 24, 2026

বিচার ব্যবস্থায় একজন, দু’জন আছেন যাঁরা তল্পিবাহক: তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, পূর্ব মেদিনীপুর: বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত একজন, দু’জন আছেন যাঁরা তল্পিবাহকের কাজ করছেন- শনিবার, হলদিয়ার শ্রমিক সমাবেশ থেকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “আমার বলতে লজ্জা লাগে যে বিচারব্যবস্থায় একজন, দু’জন আছেন যাঁরা তল্পিবাহকের কাজ করছেন। ওয়ান পার্সেন্ট। কিছু হলেই সিবিআই (CBI) দিয়ে দিচ্ছেন।”

এই প্রসঙ্গে অভিষেকের মন্তব্য “খুনের মামলার তদন্ত আটকে দিচ্ছে। শুনেছেন কোনও দিন? আদালত চাইলে নিরাপত্তা দিতে পারে। আদালতের অধিকার আছে। কিন্তু খুনের মামলার তদন্ত স্থগিত করে দিতে আপনি পারেন না। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, ক্যামেরার সামনে ২হাজার বার এই কথা বলব।”




Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...