Thursday, May 14, 2026

ঋণ শোধ করতে পারেননি,  নৃশংস ‘শাস্তি’ দলিত যুবককে

Date:

Share post:

ঋণ (Loan) নেওয়া টাকা সময় মত পরিশোধ করতে পারেননি এক দলিত (Dalit) যুবক।সেই অপরাধে অপহরণ করে তাঁকে ৩১ ঘণ্টা শিকল (Chained)দিয়ে গোয়ালে বেঁধে রাখা হল। শুধু তা-ই নয়, বন্দি অবস্থায় তাঁকে লাগাতার মারধরও করা হল।দলিত যুবকের নাম রাধেশ্যাম মেঘওয়াল (Radheyshyam Meghwal)।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বুন্দি (Bundi) জেলায়। ছ’জনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বুন্দির পুলিশ সূত্রের খবর, পরমজিৎ সিংহ (Paramjit Singh) নামে একজন খামার মালিক ও  তাঁর ভাই মিলে রাধেশ্যাম মেঘওয়াল নামে দলিত যুবককে অপরহণ করে গোয়ালে বন্দি করে রাখেন। তাঁদের সঙ্গে আরও চারজন এই ঘটনায় জড়িত।

ওই যুবকের  কথায় ‘‘তিন বছর আগে ৭০ হাজার টাকা বার্ষিক চুক্তির ভিত্তিতে আমাকে কাজে নিয়োগ করেন পরমজিৎ। সেই সময় আমি বোনের বিয়ের জন্য ৩০ হাজার টাকা ধার নিয়েছিলাম। কিন্তু ছ’মাস ধরে তাঁদের খামারে ২৪ ঘণ্টা নাগাড়ে কাজ করার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সে কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হই।’’
কাজ ছাড়ার পর থেকে রাধেশ্যামের কাছে তাঁরা ঋণের টাকা ফেরত চেয়ে ক্রমাগত চাপ দিতে থাকেন। তাঁকে বলা হয় ঋণের পরিমাণ সুদে আসলে এক লক্ষ টাকা হয়ে গিয়েছে। কাজ ছেড়ে দেওয়ার পর পরমজিৎকে ২৫ হাজার টাকা ফেরত দেন বলেও দাবি করেছেন রাধেশ্যাম। অভিযোগ, এরই মাঝে হঠাৎ এক দিন পরমজিৎ ও তাঁর ভাই এসে রাধেশ্যামকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ১০ দিন জমিতে কাজ করান।

গত ২২ মে তাঁকে একটি চায়ের দোকান থেকে জোর করে তুলে গিয়ে তাঁকে একটি গোয়াল (Cowshed) ঘরে  শিকল দিয়ে বেঁধে মারধর করে। সেখানেই ৩১ ঘণ্টা বন্দি করে রেখে দেওয়া হয়। রাধেশ্যামের ভাইকে ছেড়ে দেওয়ার জন্য  গিয়ে কাকুতি মিনতি করলে তাঁরা এক লক্ষ ১০ হাজার টাকা দাবি করে। শেষে এক জমি মালিকের কাছে ৪৬ হাজার টাকা নিয়ে রাধেশ্যামকে মুক্ত করেন তাঁর ভাই। যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।



Related articles

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...