Friday, April 3, 2026

বন্যা বিধ্বস্ত অসমে দুর্গতদের পাশে আইএএস কীর্তি, কাদামাখা পায়ে এলাকা পরিদর্শন

Date:

Share post:

কয়েকদিন ধরে খবরের শিরোনামে আইএএস সঞ্জীব খিরওয়ার। দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে যেতেন সস্ত্রীক সঞ্জীব। তাই জন্য সাততাড়াতাড়ি স্টেডিয়াম খালি করার কথা বলা হত। এর মধ্যেই আবার খবরের শিরোনামে এক অন্য আইএএস। নাম কীর্তি জাল্লি (Keerthi Jalli)। তিনি বন্যা বিধ্বস্ত অসমের (Assam) কাছারি পরিদর্শন করেছেন। কাদামাখা পায়ে দাঁড়িয়ে কীর্তির হাসি মন জিতেছে মানুষের।

আরও পড়ুন: আয় বহির্ভূত বিপুল সম্পত্তির মালিক, ৪ বছরের জেল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌটালার

বন্যা বিধ্বস্ত অসমের কাছাড়ের হাজার হাজার মানুষের এখন আশ্রয় স্থল অস্থায়ী শিবির। খাবারের অভাব, চারিদিকে হাহাকার। এই পরিস্থিতিতে ঘরে বসে থাকতে পারেননি কীর্তি জাল্লি (Keerthi Jalli)। বেরিয়ে পড়েছেন তিনি। পায়ে হেঁটে বন্যা বিধ্বস্ত কাছাড়ের সমস্ত দিক দেখছেন নিজে। যেখানে হাঁটু জল, সেখানে বাকিদের সঙ্গে চেপেছেন নৌকায়। মানুষকে পৌঁছে দিয়েছেন সরকারি সাহায্য। বন্যা বিধ্বস্ত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি।

কীর্তি জাল্লির ছবি ইতিমধ্যে মানুষের হাতে হাতে নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মানুষ তাঁর কাজকে বাহবা দিচ্ছেন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...