Friday, April 3, 2026

শুরু আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব

Date:

Share post:

কলকাতায় শুরু হয়ে গেল আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব (International Short Film Festival)। শুক্রবার আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের (International Short Film Festival) উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি প্রদীপ্ত রায়, নৃত্যশিল্পী অলকানন্দা রায় ,অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ,অনুসূয়া মজুমদার, সংগীতশিল্পী কল্যাণ সেন বরাট, দীনেশ পোদ্দার, মন্ত্রী বিরবাহা হাঁসদা ,পন্ডিত কুমার বোস, সন্দীপচৌধুরী, চিত্রপরিচালক, মৌসুমী দাস গুপ্ত, রিয়া রায় প্রমুখ।

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত অসমে দুর্গতদের পাশে আইএএস কীর্তি, কাদামাখা পায়ে এলাকা পরিদর্শন

আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব এবার বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতিচারণে উৎসর্গ করা হয়েছে। তাঁকে ঘিরেই ছিল এদিনের সমগ্র অনুষ্ঠান। এবারের আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে একটি সাঁওতালি ছবি যা নিয়ে আপ্লুত বিরবাহা হাঁসদা। তিনি এদিন বলেন, ‘মানুষের হাতে সময় কম, তাই শর্ট ফিল্ম এখন খুবই গ্রহণযোগ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পিছিয়ে পড়া সকল মানুষকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাই খুব ভালো হয় যদি পিছিয়ে পরা এই শ্রেণীর মানুষদের নিয়ে আরো বেশি করে ছবি করা যায়। সেখানেই অনেক ভালো ও প্রতিভাশালী অভিনেতা অভিনেত্রী ও পরিচালক রয়েছেন। তাদের সামনে আসার সুযোগ করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। এছাড়া আজকের সময়ে দাঁড়িয়ে অনেক ভালো ছবি নষ্ট হয়ে যাচ্ছে শুধু প্রযোজকের এভাবে। সেই দিকেও একটু নজর দিলে ভালো হয়। তবে এই ধরণের অনুষ্ঠান সকলকে আরো উজ্জীবিত করবে ও অনুপ্রেরণা দেবে বলেই মনে করি’।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...