Monday, March 23, 2026

মানুষ দেখছে কে সীমা অতিক্রম করছেন: ধনকড়কে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

রবি সকালে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) তোপ দেগেছিলেন রাজ্যপাল(Govornor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। তাঁর বক্তব্য ছিল, ‘সাংসদ সীমা অতিক্রম করেছেন।’ বেলা বাড়তেই এবার ধনকড়কে উদ্দেশ্য করে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখলেন, “মানুষ দেখছে। মানুষ জানে আসলে কে সীমা অতিক্রম করছেন।”

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রাজ্যপালের বক্তব্যের প্রতিবেদন তুলে ধরে পাল্টা তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি সর্বদা সত্য কথা বলে এসেছি। সত্যি বলাতেই বিশ্বাস করি। গতকাল, আমি বলেছিলাম কীভাবে কলকাতা হাইকোর্টে ১ শতাংশ কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কেন্দ্রের সাথে যৌথভাবে কাজ করছে।” এরপরই কারো নাম না নিয়ে অভিষেক লেখেন, “মানুষ দেখছে। মানুষ জানে আসলে কে সীমা অতিক্রম করছেন।” কারো নাম না নিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের তীর যে রাজ্যপালকে উদ্দেশ্য করে তা বুঝতে খুব একটা সমস্যা হয় না।

উল্লেখ্য, হলদিয়ায় শ্রমিক ইউনিয়নের সভা থেকে SSC নিয়োগে CBI তদন্তের নির্দেশের সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কিছু মানুষ পক্ষপাত দুষ্ট আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। অভিষেকের এই মন্তব্যের পাল্টা দিয়ে নাম না করে রবিবার সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়। কারো নাম না নিয়েই তিনি বলেন, “এক সাংসদ সীমা ছাড়িয়েছেন। প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন। যে বিচারপতি SSC নিয়োগে CBI তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে। এটা খুবই নিন্দনীয়।” রাজ্যপালের এই মন্তব্যের পর অভিষেক বুঝিয়ে দিলেন, কে সীমা অতিক্রম করছেন তা রাজ্যবাসী দেখতে পাচ্ছে।




Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...