Saturday, April 4, 2026

BCCI: আইপিএলে দারুণ কাজ, ছয় স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

Date:

Share post:

রবিবারই শেষ হয়েছে দেশের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল( IPL)। আর আইপিএল শেষ হতেই বিশেষ ঘোষণা বিসিসিআইয়ের (BCCI)। আইপিএলে দারুণ কাজের জন‍্য স্বীকৃতি পেতে চলেছেন ৬টি স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীরা। সোমবার তাঁদের জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।করোনার কারণে চলতি বছর আইপিএলের গ্রুপ পর্বের খেলা হয়েছে মহারাষ্ট্রের দুই শহরের চারটি মাঠে। আর প্লে-অফের ম‍্যাচ হয়েছে কলকাতা এবং আমেদাবাদে। সুষ্ঠুভাবে আইপিএল আয়োজন করার জন‍্য বিশেষ পুরস্কার বিসিসিআইয়ের।

আইপিএল আগে খেলা হতো হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে। কিন্তু করোনা কারণে এবার বদলে গিয়েছিল টুর্নামেন্টের ফর্ম্যাটও। টুর্নামেন্ট চলাকালীন যাতে করোনার ধাক্কায় ফের স্থগিত করে দিতে না হয় এই হাইভোল্টেজ টুর্নামেন্ট, সে কারণে এবার ফর্ম্যাট এমনভাবেই সাজিয়েছিল বোর্ড, যাতে গ্রুপ পর্বের সমস্ত খেলা মহারাষ্ট্রের দুই শহরের চারটি মাঠে করা যায়। তবে প্লে অফ পর্ব হয় কলকাতা ও আমেদাবাদে। আইপিএলের গ্রুপ পর্বের ম‍্যাচ হয় মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেবোর্ন ও ডি ওয়াই পাটিল স্টেডিয়াম ও পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে। আর প্লে-অফের ম‍্যাচ হয় কলকাতার ইডেনে এবং আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সুস্থভাবে সম্পন্ন হয় সব ম‍্যাচ। আর ম‍্যাচ শেষ হতেই এই ছয় স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের বিষয়ে পুরস্কার ঘোষনা করে বিসিসিআই।

এদিন বোর্ড সচিব জয় শাহ জানান ছয় স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের বিশেষ আর্থিক পুরস্কার দেওয়া হবে। মোট পুরস্কার অর্থের মধ্যে মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেবোর্ন ও ডি ওয়াই পাটিল স্টেডিয়াম ও পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ লক্ষ টাকা করে। আর ইডেন ও আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের জন্য সাড়ে ১২ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন:Gujrat Titans: সোমবার আইপিএল ট্রফি নিয়ে হুড খোলা বাসে চেপে ঘুরে বেরালেন হার্দিক-ঋদ্ধিমানরা

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...