Tuesday, March 31, 2026

হাওয়ালা কাণ্ডে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার ইডি-র

Date:

Share post:

হাওয়ালা-কাণ্ডে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কলকাতা-ভিত্তিক কোম্পানির সঙ্গে হাওয়ালা লেনদেনে যুক্ত একটি মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে (Satyandra Jain) গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি, মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের পরিবারের ৪.৮১ কোটি টাকার সম্পত্তিও যোগ করেছে ইডি। জানুয়ারিতে সত্যেন্দ্র জৈনের বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, জৈনের ঘনিষ্ঠ ব্যক্তিদের এমন কিছু সংস্থার সঙ্গে সম্পর্ক ছিল যেগুলি মানি লন্ডারিংয়ে অভিযুক্ত।

চলতি বছরের জানুয়ারিতে সত্যেন্দ্র বাড়িতে তল্লাশির সময়ই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ইডি জৈনকে গ্রেফতার করার পরিকল্পনা করছে। এদিকে সত্যেন্দ্র জৈন গ্রেফতার হওয়ার পরই আসরে নেমে পড়েছে বিজেপি। তাঁদের কটাক্ষ, ইনি সৎ দলের সৎ বিধায়ক।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া অবশ্য সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগকে ভুয়ো বলে দাবি করেছেন। তিনি বলেন, সত্যেন্দ্রের বিরুদ্ধে ৮ বছর ধরে বছর একটি ভুয়ো মামলা চলছে। এ পর্যন্ত বহুবার ইডি তাঁকে ডেকেছে।

আরও পড়ুন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদলের রহস্য জানাক বিজেপি, আগরতলায় মহামিছিল থেকে দাবি কুণালের

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...