Saturday, April 4, 2026

রাজ্য মর্যাদা দিবসে ট্যুইট করে গোয়াবাসীদের শুভেচ্ছা মমতার

Date:

Share post:

গোয়ার রাজ্য মর্যাদা দিবস উপলক্ষে গোয়াবাসীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ,সোমবার ৩০ মে গোয়ায় ৩৫তম রাজ্য মর্যাদা দিবস। এদিনই কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের ২৫তম রাজ্যের মর্যাদা পেয়েছিল গোয়া। এই দিনটিকে স্মরণ করে গোয়াবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন:ফের আজ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় প্রশাসনিক সভা


ট্যুইটে মমতা লেখেন, , ‘আপনাদের ক্রমাগত লড়াই, রাজ্য মর্যাদা পাওয়ার জন্য একনিষ্ঠতাই গোয়াকে এই মর্যাদা এনে দিয়েছিল। যাঁরা সেই লড়াই করেছেন, তাঁদের প্রতি তৃণমূলের শ্রদ্ধা। গোয়া আরও উন্নতি করুক।’





প্রসঙ্গত, গোয়ায় একটু একটু করে নিজেদের ভিত শক্ত করছে তৃণমূল।গত ফেব্রুয়ারি মাসে গোয়ার বিধানসভা নির্বাচনে প্রথম অংশ নেয় তৃণমূল। বিধানসভায় আসং না পেলেও প্রথমবারেই বেশ অনেকটাই ভোট পায় তৃণমূল। তার পর থেকে গোয়ায় দলের সংগঠন শক্ত করতে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে দল। এমনকি, আসন্ন গোয়ার পঞ্চায়েত নির্বাচনেও প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে।এরইমধ্যে আজ গোয়ার মর্যাদা পাওয়ার ৩৫ তম বার্ষিকীতে গোয়াবাসীকে শুভেচ্ছাবার্তা জানালেন তৃণমূলনেত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...