Friday, April 3, 2026

ফের আজ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় প্রশাসনিক সভা

Date:

Share post:

অল্প দিনের ব্যবধানে ফের জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আজ পুরুলিয়ায় (Purulia) রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। রবিবার চূড়ান্ত তৎপরতার সঙ্গে সমস্ত প্রস্তুতি করে রেখেছেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। দুর্গাপুর (Durgapur)থেকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা রয়েছে পুরুলিয়ার ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে। সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।



আরও পড়ুন:নেপালে বিমান দুর্ঘটনার ২২ ঘণ্টা পর উদ্ধারকাজে নামল সেনা






প্রশাসনিক সূত্রে খবর, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্রভবন চত্বর। রবিবার, নিরাপত্তা খতিয়ে দেখে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রস্তুতি খতিয়ে দেখেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং জেলা বাস্তুকার কান্তি বন্দ্যোপাধ্যায়েও। সভাস্থলে একাধিক বড় মনিটর বসানো হয়েছে। জেলায় উন্নয়নমূলক কাজের একটি ভিডিও সেখানে দেখানো হবে। ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের কিছু কাজও দেখাবেন প্রশাসনিক কর্তারা। প্রশাসনিক সভা শেষে, সোমবার রাতে সার্কিট হাউসে থাকবেন মমতা। মঙ্গলবার, পুরুলিয়ার ব্যাটারি ময়দানে দলীয় কর্মিসভা রয়েছে তৃণমূল (TMC) সুপ্রিমোর।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...