Friday, April 3, 2026

রাজ্যসভার টিকিট না পেয়ে ক্ষুব্ধ নাগমা ছাড়তে চান কংগ্রেস

Date:

Share post:

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পরেও রাজ্যসভার টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ বলিউড ও দক্ষিণী অভিনেত্রী নাগমা । নিজের টুইটার হ্যান্ডেলে এ নিয়ে নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন । নাগমা জানিয়েছেন ২০০৩/০৪ সালে যখন তিনি কংগ্রেসের যোগ দিয়েছিলেন তখন সভানেত্রী সোনিয়া গান্ধী নিজেই তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ করার ব্যাপারে। কিন্তু তারপর থেকে ১৮ বছর পার হয়ে গেলেও দলের তরফে সে ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যায়নি। আগামী ১০ জুন রাজ্যসভার নির্বাচন । ইতিমধ্যেই কংগ্রেস ৭ রাজ্য থেকে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু এবারও নাগমার কথা বিবেচনা করা হয়নি। স্বাভাবিকভাবেই যারপরনাই ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়েছে বলিউড অভিনেত্রী। এমনকী তিনি তাঁর বহুদিনের দল কংগ্রেস ছাড়ার কথাও এবার বিবেচনা করতে চান বলে জানিয়েছেন । যদিও তিনি এখনই অন্য কোনও দলে যোগ দেবেন কী না সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি ।

 

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...