Saturday, April 4, 2026

SSC: এসএসসি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে 

Date:

Share post:

এসএসসি(SSC) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ করে যে মামলা করা হয়েছিল , তার তদন্তে সিবিআই-এর হাতে এল নতুন তথ্য। এবার গ্রুপ সি(Group C) নিয়োগ মামলা নিয়ে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই(CBI)।

এসএসসি তে নিয়োগ নিয়ে যে দুর্নীতির মামলা করা হয়েছে, এবার সেই মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আর সেখান থেকেই চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর।আবেদন না করেই  চাকরির সুপারিশপত্র পাওয়ার অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে।সিবিআইয়ের তরফে দাবি করে বলা হয়েছে, গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা প্রায় ৪০০- এর কাছাকাছি। শুধু তাই নয়, এই চাকরিপ্রার্থীরা স্কুলে যোগ দিতে গিয়ে অনেকসময় পরিচালন সমিতির বাধার মুখে পড়েছেন। তখনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি  ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণিতে, নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন তিন চাকরিপ্রার্থী। তাঁদের ডেকে পাঠায় সিবিআই, চলে জিজ্ঞাসাবাদ। সেখান থেকেই এই তথ্য পাওয়া গেছে বলে খবর।এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) অফিসে তল্লাশি চালায় সিবিআই। ইতিমধ্যেই বেশ কিছু নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার থেকে মামলাকারীদের নথি সংগ্রহের কাজ শুরু করেছেন অফিসারেরা।

সিবিআই সূত্রে খবর, সোমবার মামলাকারীদের সঙ্গে কথা বলেন দায়িত্বরত অফিসারেরা। ঠিক কীসের ভিত্তিতে তাঁরা মামলা করেছিলেন,  কী কী নথি রয়েছে, সব কিছু মামলাকারীদের কাছে জানতে চায় সিবিআই । নথি সংগ্রহের পাশাপাশিমামলাকারীদের বয়ান রেকর্ড করা হয় বলেই জানা গেছে ।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...