Thursday, June 25, 2026

আদর্শ আচরণ বিধি লঙ্ঘন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নোটিশ নির্বাচন কমিশনের

Date:

Share post:

আগামী ২৩ জুন ত্রিপুরার ৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে উপনির্বাচন( by election ) হতে চলেছে। ইতিমধ্যেই নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। তার মাঝেই নির্বাচনী বিধি ভাঙ্গার দায়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী(CM of Tripura)  মানিক সাহাকে (Manik Saha) নোটিশ দিল নির্বাচন কমিশন ( election commission) । বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ জমা পড়েছে।

মানিক সাহার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি গাড়ি ব্যবহার করে তা তাঁর দল বিজেপির হয়ে ভোটের প্রচার করছেন। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পার্টির মিটিং করছেন সরকারি গাড়ি ব্যবহার করে। সম্প্রতি মানিক সাহা উত্তর এবং ধলাই জেলা সফর করেছেন পার্টির কর্মসূচিতে। এবং সেখানে তিনি সরকারি গাড়ি ব্যবহার করেছেন। যা নির্বাচন বিধি লঙ্ঘনের সামিল।

বিরোধীদের এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের আধিকারিক তিন দিনের মধ্যে জবাব চাইলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে। ইতিমধ্যেই কমিশনের আধিকারিকরা মানিক সাহাকে কারণ দর্শানোর নোটিশটি পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে যদি উপস্থিত না হন তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশন সূত্রে খবর।



Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...