Thursday, June 25, 2026

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

Date:

Share post:

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে (Kalyan Shukla)। ইডি সূত্রে খবর, ধৃত ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরেই কল্যাণকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার, ED দফতরে হাজিরা দেন তিনি।

ED সূত্রে খবর, কল্যাণ শুক্লার (Kalyan Shukla) আরবানার বাড়িতে তল্লাশি চালিয়ে জয় কামদারের সঙ্গে যোগাযোগের একাধিক তথ্য মেলে। জয়ের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রিতেও কল্যাণের বিষয়ে তথ্য ছিল বলে দাবি তদন্তাকারীদের। সেই তথ্য যাচাই করতেই শ্রেয়া-ঘনিষ্ঠ শুক্লাকে তলব করা হয়। ED সূত্রে খবর, তাঁর বাজেয়াপ্ত করা ৩টি মোবাইলে থাকা নথি নিয়ে কল্যাণকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...