Monday, June 15, 2026

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

Date:

Share post:

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার পুরসভার কমিশনারের কাছে তিনি ইস্তফাপত্র জমা দেন। বুধবার কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ হাকিম পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করার পরের দিন বিধাননগর পুরসভার মেয়র পদ ছড়ালেন কৃষ্ণা। পুরনিগমের কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। কাউন্সিলর হিসেবে কাজ করব-ইস্ততাপত্র জমা দিয়ে বলেন কৃষ্ণা।

বুধবার, বিধানসভায় নাটকীয় মোড়। পরে সন্ধেয়, কলকাতার মেয়র পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। এদিন, পুর কমিশনারের ঘরে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দফতরের সচিবের কাছেও পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন কৃষ্ণা।

২০১৯-এর আগে বিধাননগরের মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। তাঁকে সরিয়ে ২০১৯-এ কৃষ্ণাকে পদে বসায় তৃণমূল। সব্যসাচী বর্তমানে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান। প্রথমে ২০২২ পর্যন্ত এবং ২০২২ থেকে ২০২৬-এর ৪ জুন পর্যন্ত ২ দফায় বিধাননগরের মেয়র ছিলেন কৃষ্ণা। মেয়র হিসেবে আরও প্রায় আটমাসের মেয়াদ বাকি তাঁর।

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণা জানান, “পুরোপুরি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। নিজের জন্য সময় দরকার। কাউন্সিলর হিসাবে কাজ করব। বিধাননগরের মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। আমি কৃতজ্ঞ।” কারও প্রতি অভিমান বা বিদ্রোহেই কি এই সিদ্ধান্ত? প্রশ্নের উত্তরে দীর্ঘদিনের রাজনীতিবিদ কৃষ্ণা জানান, “কারও প্রতি কোনও অভিমান নেই। অনেক ভালোবাসা পেয়েছি।”

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...