Friday, June 26, 2026

১০ জুন থেকে শুরু বিধানসভার বাদল অধিবেশন, পেশ হবে বিশ্ববিদ্যালয়ে আচার্য বদলের বিল

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের (University) আচার্য হবেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে একধাপ এগিয়ে এবার সেটি বিল আকারে বিধানসভায়(Assembly) পেশ করতে চলেছে রাজ্য সরকার (government of West Bengal)। ১০ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। এই অধিবেশনেই পেশ করা হবে এই ঐতিহাসিক বিলটি (Bill)। পেশ হবে ‘ভিজিটর বিল’ও (visitors bill)। লক্ষ্য আইনি সিলমোহর।

এতদিন পর্যন্ত রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে ছিলেন রাজ্যপাল (governor)। কিন্তু শিক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থে মন্ত্রিসভার সিদ্ধান্ত, রাজ্যপাল নয়, আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রীই(CM)। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও রাজ্যপাল বিদায়ের সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাবিনেটে। মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে এবার থেকে ‘ভিজিটর’ পদে বসবেন রাজ্যের শিক্ষামন্ত্রী (education minister)। বিধানসভার বাদল অধিবেশনে এই বিল দু’টি পাশ হয়ে গেলে তা আইনে পরিণত করা জন্য যাবে রাজ্যপালের কাছে। এখন তিনি কী করেন সেটাই দেখার। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর না করলে অর্ডিন্যান্স জারি করে এই নিয়ম বলবৎ করবে রাজ্য সরকার।



Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...