Sunday, April 5, 2026

Asansole: প্রতিবেশীর গাড়ি চুরির অভিযোগ জানাতে গিয়ে লোপাট নিজের গাড়ি

Date:

Share post:

নিজের প্রতিবেশীকে, সাহায্য করতে গিয়েছিলেন তখনও জানতেন না বিপদ তাঁর শিয়রে। থানার সামনে থেকে চুরি গেল ২০ দিনের নতুন গাড়ি(stolen of a car)। পশ্চিম বর্ধমানের আসানসোলের (Asansole) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য।

সোমবার, ৩০ মে আসানসোলের(Asansole) রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা লালজি প্রসাদ (Lalji Prasad) গাড়ি ভাড়া নিয়ে তাঁকে মাদক খাইয়ে গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা। এরপর মঙ্গলবার অপ্রকৃস্থ অবস্থায় বাড়ি ফেরেন লালজি প্রসাদ(Lalji Prasad)। তিনি জানান তাঁর গাড়ি, টাকা-পয়সা, মোবাইল সব কিছু নিয়ে নেয় দুষ্কৃতীরা । যাঁরা গাড়ি ভাড়া নিয়েছিলেন, তাঁরাই লালজিকে রাস্তায় ঠান্ডা পানীয়(Gold drink) খাওয়ায়, এরপর নিজেকে রাস্তার ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন লালজি।

এরপরে মঙ্গলবার সন্ধেয় তাঁকে নিয়ে অভিযোগ দায়ের করতে আসানসোল দক্ষিণ থানায় গিয়েছিল লালজি প্রসাদের পরিবার । সঙ্গে গিয়েছিলেন প্রতিবেশী সুরজ সাউ । তিনি তাঁর গাড়িতে করেই থানায় যান। দিন ২০ আগে কেনা  নতুন গাড়ি থানার বাইরে পার্ক করেছিলেন তিনি। এরপরই অবাক কান্ড, মিনিট দশেক পর বেরিয়ে এসে সুরজ দেখেন তাঁর গাড়ি উধাও। থানার সামনে এমন ঘটনায় অবাক পুলিশও। থানার বাইরের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয়। বেশ কয়েক ঘন্টা পর দুর্গাপুরের একটি পরিত্যক্ত স্থানে  উদ্ধার হয় সুরজের গাড়িট। যদিও লালজি প্রসাদের গাড়ির খোঁজ মেলে নি, তল্লাশি চালাচ্ছে পুলিশ।



Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...