Saturday, April 4, 2026

ফের ধাক্কা অর্থনীতিতে, চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে ৪.১ শতাংশ

Date:

Share post:

ওমিক্রনের(Omicron) ধাক্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে ভয়াবহ মূল্যবৃদ্ধি সবে মিলে দেশের অর্থনীতির(Economy) হাল বেহাল। আর এরই ধাক্কা দেখা গেল জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে। গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির(GDP) হার নেমে এল ৪.১ শতাংশে। যা তৃতীয় কোয়ার্টারের থেকে অনেকটাই কম।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার পর দেশের অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়ে। যার জেরে নিম্নমুখী হয় জিডিপি। তবে ২০২১-২২ অর্থবর্ষে সে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ২০২০-২১ অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে আর্থিক বৃদ্ধির হার ছিল ১.৬ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম কোয়ার্টার অর্থাৎ জুন ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল ২০ শতাংশেরও বেশি। তারপর পরপর দু’টি ত্রৈমাসিকে যথাক্রমে ৮.৪ শতাংশ এবং ৫.৪ শতাংশ হারে বেড়েছে জিডিপি। তারপরই চতুর্থ ত্রৈমাসিকে এই জিডিপির হার কমে দাঁড়াল ৪.১ শতাংশে।

এবিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, লাগাতার মূল্যবৃদ্ধি অর্থনীতির গতিতে স্লথ করে দিচ্ছে। পেট্রল-ডিজেলের মূল্যও অর্থনীতির গতিকে স্তব্ধ করছে। যার জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে দেশের জিডিপি।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...