Friday, April 3, 2026

ছেলেকে নিয়ে সকালেই কলকাতায় কেকে-র স্ত্রী, তুলে দেওয়া হল সঙ্গীতশিল্পীর দেহ

Date:

Share post:

মঙ্গলবার রাতেই স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছেন। বুধবার সকাল ৯টার আগেই মুম্বই থেকে ছেলে নকুলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেকে-র স্ত্রী জ্যোতি। সেখানে রাজ্য সরকারের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়। এয়ারপোর্ট থেকেই সোজা তাঁরা গাড়িতে করে চলে যান একবালপুরের সিএমআরআই হাসপাতালে।সেখানেই মর্গে রাখা ছিল কেকে-র মরদেহ। ২১ বছরের জীবনসঙ্গীর মৃতদেহ চোখের সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন কেকের স্ত্রী জ্যোতি। এরপর সেখান থেকে কেকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় SSKM-এ।


আরও পড়ুন:একনজরে দেখে নিন কে কে-র সঙ্গীতজীবন


ইতিমধ্যেই এসএসকেএমে কেকের ময়নাতদন্ত শেষ হয়ে গিয়েছে। গ্রিন করিডর করে তাঁর দেহ কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে। তাঁর আগে রবীন্দ্রসদনে তাঁকে গ্যান স্যালুট দেওয়া হবে। বুধবার কলকাতা থেকে মুম্বই এ নিয়ে যাওয়া হবে সঙ্গীতশিল্পীর মৃতদেহ। সেখানে আজ কেকে-কে শেষ শ্রদ্ধা জানানো হবে। আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


এদিকে কে কে-র মৃত্যুতে কলকাতার নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ সেই মতো তদন্তও শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্তের কাজ আরও সহজ হবে বলে মনে করছে পুলিশ।


উল্লেখ্য, কলকাতায় একটি কলেজ ফেস্টে গান গাইতে এসেছিলেন কে কে। নজরুল মঞ্চে অনুষ্ঠান হয়। তখন থেকেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার পর অসুস্থতা বাড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল কে কে-র। তাতেই মৃত্যু হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...