Wednesday, June 24, 2026

একনজরে দেখে নিন কে কে-র সঙ্গীতজীবন

Date:

Share post:

প্রয়াত জনপ্রিয় গায়ক কে কে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পীমহলে। মঙ্গলবার কলকাতায় কনসার্ট শেষে হোটেলে ফিরে যান তিনি। অসুস্থতা বোধ করায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে । কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঞ্চ মাতিয়ে মাত্র ৫৪ বছরেই স্তব্ধ কে কে-এর জীবন।


আরও পড়ুন:কে কে-এর মৃত্যুতে শোকস্তব্ধ শ্রেয়া-সনু থেকে শুরু করে গোটা সঙ্গীতমহল


১৯৬৮ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন কে কে। সেখানেই পড়াশোনা, সেখানেই বেড়ে ওঠা। দিল্লি ইউনিভার্সিটির একটি কলেজ থেকে কমার্সে স্নাতক পাশ করেন তিনি। এরপর কিছু সময় মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবেও কাজ করেছিলেন তিনি। সেসব ছেড়ে গানের টানে ১৯৯৪ সালে মুম্বই চলে আসেন কৃষ্ণকুমার কুন্নাথ।


জানা যায়, বলিউডে কাজের সুযোগ পাওয়ার আগে প্রায় সাড়ে ৩ হাজার জিঙ্গলস গেয়েছেন তিনি। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অফ ইন্ডিয়া’ গান গেয়েছিলেন তিনি। এরপর হিন্দি ছবিতে গান গাওয়া।


কিংবদন্তি গায়ক কিশোর কুমার ছিলেন কৃষ্ণকুমার কুন্নাথের প্রেরণা। তাঁকে দেখেই মূলত সঙ্গীত জীবনে আসেন তিনি। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে কেকে জানান, তিনি আর.ডি বর্মন, মাইকেল জ্যাকসন এবং আরও বেশ কয়েকজন হলিউড গায়কের অনুরাগী ছিলেন ।এ.আর রহমানের হিট গান ‘কাল্লুরি সালে’তে প্রথমবার গান গান কেকে। সেটিই ছিল প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাওয়া তাঁর প্রথম গান। কেবলমাত্র হিন্দি গানই নয়, কেকে গান গেয়েছেন একাধিক ভাষায়। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি। ।
‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ‘তড়প তড়প’ গানের হাত ধরে বলিউডে ডেবিউ হয় কে কে-র। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গান সুপারহিট তকমা পেয়েছে। যেখানে হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন কে কে। গোটা মুম্বই কেঁপেছে তাঁর গানের সুরে। স্টেজে তাঁর দাপট ছিল দেখার মতো।তবে কে কে অকালপ্রয়াণের কথা বিশ্বাসই করতে পারছেন না তাঁর অনুরাগীরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...