Wednesday, April 8, 2026

বিদেশে চিকিৎসার জন্য যেতে চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক, আজই শুনানি

Date:

Share post:

চোখে আঘাত লেগেছে। তাই দুবাইতে চিকিৎসা করতে হবে। সেই কারণে আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত তাঁকে যেন না ডাকা হয়। এই আর্জি জানিয়ে ইডিকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু চিঠির উত্তরে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়। তাই ইডির নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ কে জরুরি শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ। আজ দুপুর ২টোয় এই মামলার শুনানি।





আরও পড়ুন: লখিমপুরে কৃষক হত্যা মামলার অন্যতম সাক্ষীর উপর প্রাণঘাতী হামলা




প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক ছাড়াও গুরুতর আহত হয়েছিলেন তাঁর কয়েক জন নিরাপত্তারক্ষী।কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিষেকের চোখের অস্ত্রোপচার করা হয়। তারপরও চোখের একাধিক সমস্যার দরুণ একাধিক জায়গায় চিকিৎসা করান তিনি। এবার চিকিৎসার জন্য দুবাইতে যাওয়ার আর্জি জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে চিঠি পাঠান অভিষেক।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...