Tuesday, March 17, 2026

পরীক্ষা ছাড়াই নিয়োগ! কল্যাণী এইমসে বিজেপি সাংসদের সুপারিশে চাকরির পাইয়ে দেওয়ার অভিযোগে শুরু CID তদন্ত

Date:

Share post:

পরীক্ষা ছাড়াই বিজেপি বিধায়কের সুপারিশে নিয়োগ! চিকিৎসা ক্ষেত্রে বেআইনি নিয়োগ নিয়ে গেরুয়া শিবিরের দিকে আগেই আঙুল উঠেছিল। এবার কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগে বিজেপির বিধায়ক-সাংসদ সহ ৮ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করা হল। এই অভিযোগের ভিত্তিতে এবার এর তদন্ত শুরু করল সিআইডি।



আরও পড়ুন:বিদেশে চিকিৎসার জন্য যেতে চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক, আজই শুনানি


কল্যাণী এইমসে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করে এক চাকরিপ্রার্থী আগেই অভিযোগ করেন। তাঁর এফআইআরে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, চাকদহের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিং সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ৮ জনের বিরুদ্ধে ৪২০, ৪০৬, ১২০বি, ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি দুর্নীতির মামলাও হয়েছে।  সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে সিআইডি।




কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়া নিয়ে একাধিকবার বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে সহ একাধিক বিজেপি নেতার আত্মীয়রা কোনও পরীক্ষা ছাড়াই মোটা মাইনের চাকরি পেয়েছেন বলে অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশেই কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী। তারপর থেকেই গোটা ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...