Wednesday, April 1, 2026

রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গেলে মানতেই হবে নতুন গাইডলাইন

Date:

Share post:

এবার থেকে রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করতে গেলে কয়েকটি নির্দিষ্ট গাইডলাইন মানতেই হবে।  তা না মানলে সরোবরের লেকে রোয়িংয়ের অনুমতি দেওয়া হবে না। কেএমডিএ এবং কলকাতা পুলিশ যৌথভাবে  এই গাইডলাইন তৈরি করেছে। তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর  অর্থাৎ SOP। এই নতুন গাইডলাইন অনুযায়ী প্রত্যেক রোয়ারকে লেকে রোয়িং শুরুর  সময়  ওয়াটার অ্যাম্বুল্যান্স,  প্রশিক্ষিত সেফটি অফিসার,  ফলো বোট, রেসকিউ বোট  সঙ্গে রাখতেই হবে। ক্লাব কর্তৃপক্ষকে প্রতি মাসে নিয়ম করে সব পক্ষকে নিয়ে একবার করে বৈঠকে বসতে হবে।

সম্প্রতি কালবৈশাখী ঝড়ের সময়ে বিকেল ৪.৪০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবরের লেকে রোয়িংয়ের সময়ে বোট উল্টে মৃত্যু হয় সৌরদীপ চট্টোপাধ্যায় এবং পূষণ সাধুখাঁর। দুই ছাত্রর মর্মান্তিক মৃত্যুর পরেই লেকে রোয়িং বন্ধ রাখা হয়েছিল। তারপর পুরসভা এবং কলকাতা পুলিশের তরফে একাধিকবার বৈঠক হয়েছে। আর তারপরেই  রোয়িংয়ের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হয়। এই নিয়ম না মানলে রোয়িংয়ের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে লেক কর্তৃপক্ষ।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...