Saturday, April 4, 2026

Bengal Team: খেলো ইন্ডিয়ায় অংশ করতে গিয়ে ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার বাংলার জিমনাস্টিক দল

Date:

Share post:

খেলো ইন্ডিয়ায় ( Khelo India) অংশ করতে গিয়ে ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার বাংলার জিমনাস্টিক দল (Bengal Gymnastics)। ঘটনাটি ঘটেছে অমৃতসর মেলে। প্রতিযোগীদের নথি থেকে শুরু করে টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে বাংলা দলের তরফ থেকে। খোয়া গিয়েছে বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেশ। ইতিমধ্যেই রেল মন্ত্রককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা।

খেলো ইন্ডিয়ায় অংশ নিতে হরিয়ানায় যাচ্ছিল বাংলা দল। বাংলা দলের অনুমান, বৃহস্পতিবার রাত ২:৩০ থেকে ৩:৩০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেশ খোয়া গিয়েছে। যার মধ‍্যে ছিল প্রতিযোগীতাদের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র, এক লক্ষের বেশি টাকা, মোবাইল এবং ক্রেডিট কার্ড। এছাড়াও ইন্টারন্যাশনাল জাজ অংশুমান বন্দ্যোপাধ্যায়ের স্যুটকেস চুরি গিয়েছে।

বাংলা দলের অভিযোগ, ডাকাতির কথা শুনে রেল পুলিশ, টিটি বা রেলের অন্য কোনও আধিকারিক কোনও রকম সাহায্য করেননি। এখনও পর্যন্ত নেওয়া হয়নি এফআইআরও। শনিবার ভোরে অম্বালা পৌঁছবে বাংলা দল। সেখানে গিয়ে এফআইআর করবে তারা। তবে নথি চুরি যাওয়ায় খেলো ইন্ডিয়ায় বাংলার জিমন্যাস্টিক্সরা অংশ নিতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

আরও পড়ুন:Roy Krishna: জল্পনার অবসান, এটিকে মোহনবাগান ছাড়লেন রয় কৃষ্ণা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...