Monday, March 23, 2026

কাশ্মীরে ফের জঙ্গি হামলা , আহত ভিন রাজ্যের ২ বাসিন্দা

Date:

Share post:

কাশ্মীরে ফের জঙ্গিদের হামলার শিকার নিরীহ বাসিন্দারা। শনিবার জালালপুরের অপারা সেক্টরের কাছে দুজন হিন্দু বাসিন্দাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। দুজনেই জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে একের পর এক কাশ্মীরের হিন্দু বাসিন্দাদের উপর আক্রমণের ঘটনায় সকলেই আতঙ্কিত প্রাণভয় কাশ্মীর ছেড়ে পালাচ্ছেন হিন্দুরা পণ্ডিতরা।

গত কয়েকদিনে সরকারি কর্মচারী, স্কুলশিক্ষিকা, ব্যাঙ্ক ম্যানেজার, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বহু হিন্দু বাসিন্দা লাগাতার আক্রমণের শিকার হচ্ছেন। প্রাণহানি হচ্ছে অনেকের। বহু মানুষ জখম হচ্ছেন। স্বাভাবিকভাবেই কাশ্মীর পরিস্থিতি ক্রমশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। কিন্তু তারপরেও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি কেন্দ্রের পক্ষ থেকে কাশ্মীরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবরকম আশ্বাস দেওয়া সত্ত্বেও প্রাণভয়ে রাজ্য ছেড়ে পালাচ্ছেন সকলে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকেও এবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। শনিবার সম্ভবত কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠক হতে পারে।

 

Related articles

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...