Saturday, June 27, 2026

ওড়িশা সরকারের মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ সব মন্ত্রীর

Date:

Share post:

ওড়িশায়(Odisha) নবীন পট্টনায়েকের(Nabin Pattanaek) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সকল মন্ত্রী। শনিবার এহেন ঘটনায় স্বাভাবিকভাবে ওড়িশা রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। যদিও জানা গিয়েছে, মন্ত্রিসভার রদবলদলের জন্যই সব মন্ত্রীরা(Minister) একত্রে পদত্যাগ করছেন। রবিবার মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ গ্রহন করবেন।

গত ২৯ মে ৩ বছর পূর্ণ করেছে ওড়িশার বিজু জনতা দলের সরকার। এরপরই মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এরপরই শনিবার মন্ত্রিসভার ২০ জন সদস্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। ওইদিনই রাজ্যপালের কাছে গিয়ে নিজেদের ইস্তফা পত্র জমা দেন তাঁরা। এই ঘটনায় রাজনৈতিক মহলের অনুমান, আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে নজরে রেখে নিজেদের ভিত শক্ত করতে উঠেপড়ে লেগেছেন নবীন। যার জেরেই মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত। নতুন মন্ত্রী হিসেবে এবার দায়িত্ব নিতে পারেন প্রদীপ অমত, লতিকা প্রধান, বদ্রীনারায়ণ পাত্র, অতনু সব্যসাচী নায়েক, বাসন্তী হেমব্রম, অশ্বিনী পাত্ররা।

বিগত ৫ দফা ওড়িশার শাসনভার সামলাচ্ছেন নবীন পট্টনায়েক। তবে সাম্প্রতিক সময়ে দলের একাধিক সদস্যদের বিরুদ্ধে সামান্য কিছু ক্ষোভের কথা সামনে এসেছে। কারোর বিরুদ্ধে দুর্নীতির তো কারোর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। এই পরিস্থিতিতে ২৪-এর আগে নিজেদের জমি শক্ত করতে মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগ করালেন নবীন। আগামীকাল পুরোনো বেশ কয়েকজনকে বাদ দিয়ে বেশকিছু নতুন মুখ তিনি তুলে আনতে পারেন বলে খবর।




Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...