Saturday, April 4, 2026

জ্বালানী ট্যাঙ্কে ফুটো, কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে কপালজোরে রক্ষা পেল কলকাতা(Kolkata) থেকে দিল্লিগামী(Delhi) এয়ার ইন্ডিয়ার(Air India) বিমান। রানওয়েতে পৌছনোর পর উড়ানের ঠিক আগে দেখা গেল বিমানের জ্বালানী ট্যাঙ্ক(Oil Tank) থেকে গড়িয়ে পড়ছে তেল। বিপদ আঁচ ওই বিমানের উড়ান বাতিল করার পাশাপাশি যাত্রীদের পাঠানো হয় অন্য বিমানে।

জানা গিয়েছে, কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল AI ৭৬৩ বিমানের। বিমান যখন রানওয়েতে পৌঁছায়, তখন দেখা যায়, জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল পড়ছে। বিমানে তখন উপস্তিত ছিলেন ১৩০ জন যাত্রী। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে শুরু হয় বিমান মেরামতির কাজ। শেষমেষ অন্য বিমানে যাত্রীদের দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এয়ার ইন্ডিয়ার বিমানে এহেন পরিস্থিতি স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

তবে এই ধরনের পরিস্থিতি এই প্রথমবার নয়, এর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে। সম্প্রতি মাঝ আকাশে বন্ধ হয়ে গিয়েছিল এই সংস্থার বিমানের ইঞ্জিন। তখন ঝুঁকি না নিয়ে পাইলট মুম্বই বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন। পরে যাত্রীদের অন্য একটি বিমানে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়। সে সময়ও যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছিল৷ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছিলেন, তাঁরা যাত্রী সুরক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেন। কিন্তু তারপরেও ফের একই অবস্থা স্বাভাবিকভাবেই তুলে দিচ্ছা প্রশ্ন।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...