Monday, April 13, 2026

শম্পা বোসের স্মৃতিতে মরদেহবাহী শকট চালু

Date:

Share post:

সংবাদ প্রতিদিন পরিবারের অন্যতম প্রয়াত কর্ণধার ও সমাজসেবী শম্পা বোসের(Shampa Bose) প্রয়াণবার্ষিকীর প্রাক্কালে তাঁর স্মৃতিতে চালু হল মরদেহবাহী শকট(DeadbodyCareer)। উদয়ের পথে ক্লাবের পরিচালনায় থাকবে এটি। রবিবার হেদুয়াতে ক্লাবের রক্তদানশিবিরের কর্মসূচিটি থেকেই শকটের চাবি আনুষ্ঠানিকভাবে উৎপল চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন শম্পাদেবীর পুত্র সৃঞ্জয় বোস(Srinjay Bose)। পর্দা সরিয়ে গাড়িটি উদ্বোধন করেন অভিনেতা প্রসেনজিৎ। সঙ্গে ছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদার, প্রাক্তন বিচারপতি অসীম রায়, প্রাক্তন নগরপাল গৌতমমোহন চক্রবর্তী, বিধায়ক তাপস রায়, সাংবাদিক কুণাল ঘোষ, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পরিবেশ দিবসে সকলকে গাছের চারা দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহিত করেন সবাই। উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার, ডায়মন্ডহারবারের কোচ কিবু ভিকুনা, দেবশঙ্কর হালদার, মহম্মদ সেলিম, মানব মুখোপাধ্যায়, অজন্তা বিশ্বাস, মৌসুমী ঘোষ প্রমুখ। একাধিক দলমতের রাজনীতিবিদদের একসঙ্গে সামাজিক কর্মসূচির অনুষ্ঠানে জমে ওঠে প্রাঙ্গণ। ছিলেন সঞ্জয় ঘোষসহ উদয়ের পথে ক্লাবের সব উদ্যোক্তা।




Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...