Monday, April 13, 2026

উত্তর-পূর্বের ৫ রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, তবে দিল্লিতে বর্ষণ অধরাই

Date:

Share post:

প্রচণ্ড দাবদাহে চলছে দিল্লিতে। বৃষ্টির দেখা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন গরমে নাজেহাল হতে হবে দিল্লিকে। তবে উত্তর-পূর্বের পাঁচ রাজ্যের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার-ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ সহ আরও কয়েকটি রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে ।  ফলে আগামী ৫ দিনে আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে ৭ ও ৮ জুন।

একই সময়ে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৫ দিনে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। যেখানে ৫ থেকে ৯ জুনের মধ্যে রাজস্থান, জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ পাঞ্জাব এবং দক্ষিণ হরিয়ানা-দিল্লির বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, ৭ জুন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, কর্ণাটক, মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দিল্লিতে ‘লু’ চলার কারণে গরমের প্রকোপ আরও বেড়েছে এবং আপাতত তা থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই। ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ জাতীয় রাজধানীতে মঙ্গেশপুর ছিল সবচেয়ে উষ্ণতম স্থান। দিল্লির বেস স্টেশন সাফদারজং অবজারভেটরি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবারে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ৪২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস রবিবার দিল্লির বিভিন্ন জায়গায় ‘লু’-এর ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। আবহাওয়া দফতর (আইএমডি) আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রধানত পরিষ্কার আকাশের পূর্বাভাস দিয়েছে, তাই তাপমাত্রা আরও বাড়তে পারে।

 

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...