Tuesday, May 26, 2026

৩০ ধরনের জবা ফুল ফুটিয়ে অনন্য নজির সৃষ্টি করল হুগলির বাসিন্দা

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

ফুল ভালোবাসেন না এমন মানুষ প্রায় বিরল। সেই ফুল (flower) নিয়েই এবার নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন হুগলির (Hooghly) সিঙ্গুরের বাসিন্দা দীপ চক্রবর্তী( Deep Chakraborty)। পরাগ মিলন ঘটিয়ে এক বা দুই নয়  প্রায় ৩০ ধরনের জবাফুল (Hibiscus rosa-sinensis) ফুটিয়েছেন তিনি। বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করেছেন সিঙ্গুরের (Singur)মধুবাটি গ্রামের বাসিন্দা দীপ।


উদ্ভিদ জগতকে ভালোবাসা সেই ছোট থেকেই। প্রথমে খড়দা রামকৃষ্ণ মিশনে (Ramakrishna mission) পড়াশোনা, পরবর্তীতে উদ্ভিদবিদ্যায় (Botany) স্নাতকোত্তর লাভ। হুগলির সিঙ্গুরের দীপ চক্রবর্তীর আবিষ্কৃত ভিন্ন প্রজাতির জবাফুলের বিজ্ঞান গবেষনা কেন্দ্র তৈরী হতে চলেছে হাওড়া বোটানিক্যাল গার্ডেনে( Botanical Garden, Howrah)। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে দীপের এই কীর্তি। মিলেছে সম্মান আর পুরস্কার। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা নানা ধরনের জবা ফুলের ৬৭৯ টি প্রজাতির মধ্যে পরাগমিলন ঘটিয়ে প্রায়  ২২ হাজারের বেশী নতুন ধরনের জবা ফুলের মধ্যে, ৩০ ধরনের বিভিন্ন প্রজাতির জবা ফুল ফুটিয়েছেন দীপ। বেঙ্গল সানরাইজ, ডান্সি‌ং‌‌ কুইন, বেঙ্গল লুটাসিয়া, ডার্ক মাদার টাচ সিঙ্গুর সহ বিভিন্ন নামের জবা ফুলের জন্ম দিয়েছে সিঙ্গুরে তাঁর বাড়ির ছাদ-বাগানে। ইতিমধ্যেই দীপের ঝুলিতে ইন্টারন‍্যাশেনাল হিবিসকাস সোসাইটির পদক, ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এর স্বীকৃতি। সম্প্রতি গোল্ড প্লেটেড মেডেল, অশোক স্তম্ভের ট্রফি সহ বেস্ট ইয়ং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২ (Best Young Achiever’s Award -2022)- এর সার্টিফিকেট অর্জন করেছেন তিনি। গত বছরেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জবা ফুলের উপর লেখা ব‌ই ‘টেক্সটবুক অন ফ্লোরিকালচার’ (text book on floriculture) প্রকাশিত হয়েছে।

শনিবার বিকালে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের (botanical garden) বিজ্ঞান বিভাগের গবেষক তথা অতিরিক্ত আধিকারিক ডঃ দেবেন্দ্র সিং সহ তিনজনের প্রতিনিধি দল সিঙ্গুরে দীপের বাড়িতে যান। বাড়ির ছাদ বাগানে ঘুরে দেখে জানান, দীপের জন্য বোটানিক্যাল গার্ডেনে নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে। যেখানে দীপের তৈরী আরো ভিন্ন প্রজাতির জবাফুলের পরীক্ষাগার তৈরি করা হচ্ছে। সেই পরীক্ষাগারে বহু দর্শনার্থী সহ উদ্ভিদবিজ্ঞানের গবেষকরা এসে বিভিন্ন প্রজাতির জবা ফুল দেখবে। বিশেষ করে, প্রতিদিন ভোরে বিগার্ডেনে আসা ৬ হাজারেরও বেশি মর্নিংওয়াকাররা দীপের তৈরি বাহারি জবা ফুল দেখে মুগ্ধ হবেন।

<



Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...