Saturday, April 4, 2026

মালদহের নতুন জেলাশাসকের দায়িত্বে নীতিন সিংহানিয়া

Date:

Share post:

দায়িত্ব নিলেন মালদহের নতুন জেলাশাসক নীতিন সিংহানিয়া। রবিবার মালদহ জেলা প্রশাসনিক ভবনে নতুন জেলাশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বিদায়ী জেলাশাসক রাজর্ষি মিত্র। এদিন নতুন জেলাশাসক নীতিন সিংহানিয়াকে সাদর অভ্যর্থনা ও সম্বর্ধনা জানায় জেলা মাড়োয়ারি মঞ্চের সদস্যরাও। ২০১৯ সালের ১০ অক্টোবর মালদহের জেলাশাসকের দায়িত্ব পেয়েছিলেন রাজর্ষি মিত্র। প্রায় তিন বছর মালদহে জেলাশাসকের দায়িত্ব পালন করার পর মুর্শিদাবাদে জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রাজর্ষি মিত্রকে। বর্তমানে মালদহে যিনি জেলাশাসকের দায়িত্ব নিয়ে এসেছেন সেই নীতিন সিংহানিয়া আগে আসানসোল মিউনিসিপ্যাল কমিশনার পদে কর্মরত ছিলেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...