Sunday, April 12, 2026

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ২৮ নং ওয়ার্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Date:

Share post:

১০০ দিনের কাজ করেছেন রাজ্যবাসী অথচ সেই কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। এরই প্রতিবাদে(Protest) রবিবার কলকাতায় ২৮ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল(TMC)। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তী(Ayan Chakrabarty), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

গত ৫ মাসে ১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৬ হাজার কোটি টাকা। অথচ কর্মীদের প্রাপ্ত বকেয়া টাকা দেওয়ার কোনওরকম উদ্যোগ নিচ্ছে না মোদি সরকার। এরই প্রতিবাদে আগামী ৫ ও ৬ জুন রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করলেন জোড়াফুল শিবিরের নেতা ও কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান-সহ বহু জেলায় তৃণমূলের প্রতিবাদ মিছিল আয়োজিত হয় এদিন। বাদ ছিল না কলকাতাও। এদিন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল হয় সুখিয়া স্ট্রিট থেকে রাজাবাজার মোড় পর্যন্ত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

আরও পড়ুন:Chief Minister: সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই মিছিল প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন কুণাল ঘোষ বলেন, “বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে নির্বাচনে হেরে। এখন দুইরকমভাবে এই প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছে। এক এজেন্সি দিয়ে ও টাকা আটকে দিয়ে। কেন্দ্রের তথ্য বলছে ১০০ দিনের কাজে বাংলা সেরা। অথচ সেই টাকা আটকে দেওয়া হচ্ছে। এটা কার টাকা মানুষের টাকা। যে টাকা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে সেখান থেকে যা প্রাপ্য বাংলার সেটাই দেওয়া হচ্ছে না। রাজ্যের প্রাপ্য ৯৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে ওরা। আমাদের দাবি, রাজ্যের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে শোধ করতে হবে কেন্দ্রকে।”




Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...