Saturday, April 4, 2026

স্থানীয় নেতার জন্য তৃণমূলকে ভুল বুঝবেন না: আলিপুরদুয়ারে কর্মিসভায় বার্তা মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচনে মুখ ফিরিয়ে ছিল উত্তরবঙ্গের (North Bengal) অধিকাংশ অঞ্চল। বিধানসভা নির্বাচনে ফল ভালো হলেও, তা দক্ষিণের সমতুল্য নয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার, আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গের মানুষকে তৃণমূলের প্রতি আস্থা রাখার বার্তা দেন। সেখানেই তিনি স্পষ্ট বলেন, স্থানীয় নেতার উপর রাগ করে তৃণমূলকে (TMC) ভুল বুঝবেন না।

উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের উপর কী স্থানীয় মানুষ সন্তুষ্ট নন! ব্যালট অন্তত সেটাই প্রমাণ করছে। তার উপর লাগাতার বিজেপির বিভিন্ন হুমকি। ফলে কিছুটা মনোবল হারিয়ে অনেক তৃণমূল নেতা-কর্মীই বসে গিয়েছেন। এদিন, কর্মিসভা থেকে দলের নেতা-কর্মীদের বাইরে বেরিয়ে আসার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। ঘর ছেড়ে বেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার নির্দেশ দিয়েছেন মমতা। একই সঙ্গে স্থানীয় মানুষের কাছে তাঁর আবেদন বিজেপি (BJP) ভুল বোঝানো বা উস্কানির ফাঁদে পা না দিয়ে কারা পাশে আছে সেটার দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ভোট নিয়ে চলে যায় বিজেপি। সারা বছর তাঁদের আর পাত্তা পাওয়া যায় না। পাশে থাকে তৃণমূল। ‘‘কোনও ভুল বোঝাবুঝি থাকলে আমায় দোষ দিন। ভুল করলে আমরা তা সংশোধনও করি। কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না।’’


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...