Wednesday, June 24, 2026

উত্তপ্ত উপত্যকা! নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গি সংঘর্ষে নিহত ৩ জেহাদি

Date:

Share post:

ভূস্বর্গে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরি পণ্ডিতরা। এহেন পরিস্থিতিতে তৎপর নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন উগ্রপন্থী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে,নিহত তিনজন জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য।





আরও পড়ুন:লক্ষ্য নারী ক্ষমতায়ন, ত্রিপুরা উপনির্বাচনে বড়দোয়ালি কেন্দ্রে প্রার্থী বদল তৃণমূলের


এদিন ভোরে কুপওয়ারা জেলায় চকতারাস কান্দি এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেনা, আধাসেনা ও পুলিশের যৌথদলের সঙ্গে সংঘর্ষ বাঁধে জেহাদিদের। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর তুফাইল নামের এক পাকিস্তানি জঙ্গি-সহ দুই সন্ত্রাসবাদী নিহত হয়। মৃতরা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য। শেষ পাওয়া খবর অনুযায়ী গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।


পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে। পালানোর উপায় নেই বুঝতে পেরে তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি করা শুরু করে। নিরাপত্তাবাহিনীও পাল্টা জবাব দেয়। শেষ পর্যন্ত জঙ্গিরা হার মানে। পুলিশ তিনজনের দেহ উদ্ধার করেছে বলে জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন।


প্রসঙ্গত, গত মাস থেকে জম্মু-কাশ্মীরে পণ্ডিতদের নিশানা করছে জঙ্গিরা। মাত্র এক মাসের মধ্যে জঙ্গিদের হানায় প্রাণ দিয়েছেন এক শিক্ষিকা, জনপ্রিয় অভিনেত্রী সহ দুই কাশ্মীরি পণ্ডিত। এরপর থেকেই জম্মু-কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এদিন পাকিস্তানি জঙ্গিকে খতম করে কাশ্মীরি পণ্ডিতদের হত্যাকারীদের বদলার বার্তা দিয়েছে সেনাবাহিনী।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...