Wednesday, June 24, 2026

বিজেপি শাসিত গোয়ার সমুদ্র সৈকতে নেই নিরাপত্তা, ফের ধর্ষিতা এক বিদেশিনী

Date:

Share post:

বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন দ্বীপরাজ্য গোয়ায় ফের বিদেশি মহিলাকে ধর্ষণ। নতুন করে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে গেল। বিশ্বের দরবারে মুখ পুড়ল ভারতের। গোয়ার বিখ্যাত আরাম্বল সৈকতে এবার ধর্ষিতা হলেন এক ব্রিটিশ মহিলা। উত্তর গোয়ার আড়াম্বল সৈকতের কাছে সুইট লেকে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে গোয়ায় ঘুরতে এসেছিলেন।

অভিযোগ, ওই ব্রিটিশ মহিলা যখন সৈকতে অবসর সময় কাটাচ্ছিলেন তাঁকে গোয়ারই এক স্থানীয় বাসিন্দা ধর্ষণ করে। ঘটনায়, জোয়েল ভিনসেন্ট ডিসুজা নামের স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাতে সমালোচনা থামছে না।

 

 

 

 

 

পর্যটন নির্ভর এই ছোট্ট রাজ্য। দেশ-বিদেশের বহু পর্যটক গোয়া বেড়াতে আসেন। প্রাকৃতিক কারণে বিদেশিদের পছন্দের ডেস্টিনেশন গোয়া। কিন্তু বারবার ধর্ষণের ঘটনায় বদনাম হচ্ছে এই দ্বীপ রাজ্যের নাম। সেই অর্থে সতর্কতামূলক ব্যবস্থা নিতে গোয়া প্রশাসন যে চরম ব্যর্থ, তা ফের একবার প্রমাণিত।

আরও পড়ুন:উত্তপ্ত উপত্যকা! নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গি সংঘর্ষে নিহত ৩ জেহাদি

 

 

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...