Saturday, April 4, 2026

ঝাড়খণ্ডের সার্কিট হাউসে আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা লালুর

Date:

Share post:

কপালজোরে প্রাণে বাঁচলেন বিহারের(Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব(Lalu Prasadh Yadav)। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডে(Jharkhand) সরকারি সার্কিট হাউসে(circuit house) লালুর ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও তড়িঘড়ি সেই ঘর থেকে বের করে আনা হয় আরজেডি প্রধানকে। অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুত নিভিয়ে ফেলা হয় ঘরের আগুন।

ঝাড়খণ্ড পুলিশ সুত্রের খবর, ১৩ বছরের পুরানো একটি মামলায় বুধবার বিশেষ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল লালুপ্রসাদ যাদবের। যার ফলে ঝাড়খণ্ডের পালামুর জেলা সদর মেদিনীনগরের সরকারি সার্কিট হাউসে ওঠেন লালু প্রসাদ যাদব। এদিন সকালে তিনি যখন ঘরে প্রাতরাশ করছিলেন ঠিক সেই সময় ঘরের একটি ফেলে আগুন লেগে যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কাঠের ছাদের একাংশে আগুন ধরে। কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ রুপ নেয় আগুন। এরপর ওই হাউসে উপস্থিত সরকারি কর্মী এবং আধিকারিকদের তৎপরতায় দ্রুত লালুকে ঘর থেকে বের করে আনা হয়। পাশাপাশি সার্কিট হাউসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিভিয়ে দেওয়া হয় আগুন। অন্যদিকে, লালু প্রসাদ যাদবের আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, আগামীকাল বুধবার আদালতের নির্দেশ মেনে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত ১৩ বছরের পুরনো মামলায় হাজিরা দেবেন তিনি।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...