Saturday, April 4, 2026

মমতা-স্পর্শ: সভায় অসুস্থ কিশোরীর মাথায় হাত বুলিয়ে শুশ্রুষা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, আলিপুরদুয়ার: বরাবরই সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে ভালবাসেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও বগটুইতে আক্রান্তদের পরিবারে পাশে দাঁড়িয়ে তাঁদের শুশ্রুষা করেছেন তিনি। এবার আলিপুরদুয়ার দেখল মমতা-স্পর্শ। মঙ্গলবার, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের (Parade Ground) মুখ্যমন্ত্রীর বক্তব্যের শেষের দিকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাড়ে ১১ বছরের মুসকান পারভিন। আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে তার মায়ের সঙ্গে এসেছিল দিদির সভায়। দিদি আসবেন তাই অপেক্ষা। সভায় থিক থিক করছে লোক। গলা শুকিয়ে কাঠ। যেটুকু জল ছিল শেষ। গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়ে কিশোরী। হইচই শুনে বক্তব্য থামান মমতা। য়েয়েটি অসুস্থ হয়ে পড়েছে দেখে তাকে পাশের মঞ্চে আনার নির্দেশ দেন। বক্তব্য থামিয়ে দিয়ে বললেন আগে ওর চিকিৎসার দরকার। নিজে ছুটে গিয়ে পাশের মঞ্চে জলের বোতল দেন। কোনওমতে সবাইকে ধন্যবাদ জানিয়ে এরপর নিজেই যান মুসকানের কাছে। সে তখন ঘেমে-নেয়ে একশেষ। সবাইকে অবাক করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই নেমে পড়লেন শুশ্রুষায়।

জল খাওয়ালেন সযত্নে। মাথায় জল দিলেন। পরম মমতায় হাত বুলিয়ে দিলেন কিশোরীর গালে মাথায়। মেশিন দিয়ে পালস্ মাপেন। মাথায় জল দেওয়ায় শরীরে জল পড়ে জামাকাপড় ভিজে গিয়েছিল। নেত্রী চাদর জোগাড় করে ছোট্ট পারভিনকে জড়িয়ে দেন পরম মমতায়। যাতে ঠান্ডা না লাগে। ‌ মুসকানকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বললেন নিরাপত্তা কর্মীদের। অবশেষে খানিকক্ষণ পর একটু ধাতস্থ হয় কিশোরী। ‌ সে সুস্থ হচ্ছে দেখে তারপর প্রয়োজনীয় নির্দেশ দিয়ে মঞ্চ ছাড়েন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুসকানকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে তখন অসুস্থ কিশোরীর মা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। চোখের সামনে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসকদলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মেয়েকে নিজে শুশ্রুষা করলেন সুস্থ করে তুললেন। একি স্বপ্ন নাকি সত্যি বাস্তব তখনও ঘোর লেগে মায়ের চোখে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...