Thursday, June 25, 2026

সাড়ে চার দিনে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করে গিনেস বুকে নাম তুলল এনএইচএআই

Date:

Share post:

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নিশ্চয়ই ভাবছেন কীভাবে ? মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এনএইচএআই। আর তারই দৌলতে তাদের এই সম্মান প্রাপ্তি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি এই খবর দিয়ে বলেছেন, এত দীর্ঘ পথ এত কম সময়ে তৈরি করার নজির সারা বিশ্বে কারো নেই।

জানলে অবাক হয়ে যাবেন যে মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী জেলার মাঝখানে ৭৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। আর এজন্য কর্মীরা সময় নিয়েছেন মাত্র সাড়ে চার দিন। একটি পূর্ণাঙ্গ রাস্তার দুটি লেনের একটি অংশ বিটুমিন কংক্রিটের তৈরি এই ৭৫ কিলোমিটার পথ।

জানা গিয়েছে, এই রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে। রাস্তা নির্মাণ করেছেন রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদমি । দুটি সংস্থার ইঞ্জিনিয়ার ও কর্মীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেছেন, সংস্থার দক্ষতাতেই এই সম্মান এসেছে ।


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...