Thursday, June 25, 2026

চা শ্রমিকদের উন্নয়নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে ১৫ শতাংশ বেতন

Date:

Share post:

চা শ্রমিকদের পাশে রাজ্য সরকার। উত্তরবঙ্গের সফরের শেষদিনে আলিপুরদুয়ারের (Alipurduar) হাসিমারায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের চা শ্রমিকদের বেতন বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী। হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা জানান, ১৫ শতাংশ বেতন বাড়ানো হচ্ছে চা শ্রমিকদের। অন্তর্বর্তীকালীন এই বেতন বৃদ্ধি কবে কার্যকর হবে, তা এখনও জানানো হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রী মলয় ঘটককে বৈঠক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিগত বাম জমানায় চা শ্রমিকদের প্রতি বঞ্চনার কথা তুলে ধরেন মমতা। তিনি জানান, বাম আমলে চা শ্রমিকরা দিনপ্রতি ৬৭ টাকা বেতন পেতেন। বর্তমানে দিনপ্রতি তাঁরা বেতন পান ২০২ টাকা। এবার সেই বেতন আরও ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে।

এর পাশাপাশি, ‘চা সুন্দরী’ প্রকল্পে শ্রমিকদের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। বাকিগুলিও দেওয়া হবে। তাঁর কথায়, “আদিবাসীদের জমির মালিক শুধু আদিবাসীরাই। তাঁদের জমি কেউ কেড়ে নিতে পারবে না।”

আদিবাসীদের উন্নয়নে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। বলেন, ”ভোটের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেয়। চা বাগান খুলবে, বোনাস দেবে। কিন্তু তার পর আর কিছু করে না। আমরা চা বাগানের শ্রমিকদের স্বার্থ দেখছি। তাঁদের বেতন বাড়াচ্ছি।” মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া চা বাগানে।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...