Tuesday, March 31, 2026

India Team: রেকর্ড গড়া হল না ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারল পন্থ বাহিনী

Date:

Share post:

ভারতের (India) বিরুদ্ধে প্রথম টি-২০ (T-20) ম‍্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। বৃহস্পতিবার ঋষভ পন্থদের (Rishabh Pant) ৭ উইকেটে হারাল প্রোটিয়ারা। এই হারের ফলে টানা ১৩টি টি-২০ ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়া হল না ভারতের।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে সিরিজে ০-১ পিছিয়ে গেল পন্থ বাহিনী।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন  ঈশান কিষান। ৭৬ রান করেন তিনি। ৩৬ রান করেন শ্রেয়স আইয়র। ৩১ রান করেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক ঋষভ পন্থ করেন ২৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন কেশব মহারাজ, আনরিচ নর্টজে, পর্নেল,  প্রিটোরিয়াস।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ভান ডার ডুসেন এবং ডেভিড মিলার। ৭৫ রানে অপরাজিত ডুসেন। ৬৪ রানে অপরাজিত মিলার। ভারতের হয়ে একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, হর্ষল প‍্যাটেল এবং অক্সর প‍্যাটেলের।

আরও পড়ুন:Rishabh Pant: ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছসিত পন্থ

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...